1. babuibasa@gmail.com : dmh :
  2. ziamizandu@yahoo.com : Zia Mizan : Zia Mizan
  3. remarkmc@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. mimmahmud@gmail.com : News Desk : News Desk
April 19, 2026, 7:13 am

পহেলা বৈশাখ উদযাপনে বর্ণিল আয়োজন রিমার্ক এইচবি’র

Own Correspondent
  • Update Time : Sunday, April 19, 2026,
  • 5 Time View
পহেলা বৈশাখ উদযাপনে বর্ণিল আয়োজন রিমার্ক এইচবি’র

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের অন্যতম এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি রাজধানীর গুলশানে অবস্থিত তাদের কর্পোরেট অফিসে দিনব্যাপী নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছে। বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী খাবার এবং প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আনন্দমুখর ও স্মরণীয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ডিরেক্টরবৃন্দ, ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম এবং সিইও মোহাম্মদ আলমগীর আলম সরকারসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বৈশাখী আবহ তৈরি করতে অফিস সাজানো হয় লাল-সাদা রঙের আলপনা, গ্রামীণ মোটিফ ও নান্দনিক নকশায়। পান্তা-ইলিশের প্রতীকী উপস্থাপনসহ দেয়ালজুড়ে ছিল বাংলা সংস্কৃতির বিভিন্ন উপাদান, যা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

দিনটির বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। কর্মীদের জন্য পরিবেশন করা হয় মুড়ি, মুড়কি, বিভিন্ন ধরনের পিঠাসহ দেশীয় স্বাদের নানা খাবার। দিনের শুরুতেই সবাই একসঙ্গে এই আয়োজন উপভোগ করেন, যা কর্মক্ষেত্রে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে।

পোশাকেও ছিল উৎসবের ছোঁয়া। নারী ও পুরুষ কর্মীরা লাল-সাদা ও রঙিন শাড়ি, পাঞ্জাবি এবং ফিউশন পোশাকে নিজেদের সাজিয়ে তোলেন, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রিমার্ক এইচবির ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু উৎসব উদযাপন করি না, বরং আমাদের টিমের মধ্যে ঐক্য, আনন্দ এবং একসঙ্গে কাজ করার মানসিকতাকে আরও শক্তিশালী করি।”

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে রিমার্ক এইচবি তাদের কর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং বাংলা সংস্কৃতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বিতরণব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে লিলি, নিওর, ম্যাক্স বিউ, লিটল ওয়ান, অরিক্স, টাইলক্স ও সিওডিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved by Daily Morning Herald - 2024-25
Theme Designed BY Kh Raad ( Frilix Group )