1. babuibasa@gmail.com : dmh :
  2. ziamizandu@yahoo.com : Zia Mizan : Zia Mizan
  3. remarkmc@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. mimmahmud@gmail.com : News Desk : News Desk
March 22, 2026, 8:06 pm

হ্যাকড হয়েছে জ্বালানি উপদেষ্টার মোবাইল নম্বর, অর্থ চাওয়ার বিষয়ে সতর্কবার্তা

DMH Desk
  • Update Time : Monday, February 2, 2026,
  • 239 Time View
হ্যাকড হয়েছে জ্বালানি উপদেষ্টার মোবাইল নম্বর, অর্থ চাওয়ার বিষয়ে সতর্কবার্তা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। এ নম্বর ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ চাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেন উপদেষ্টা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার ফোন নাম্বারটি হ্যাকড হয়েছে। আমি কোনো অর্থসাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন।”

তিনি সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং তার নামে বা নম্বর ব্যবহার করে অর্থ চাওয়ার কোনো বার্তায় সাড়া না দিতে অনুরোধ করেন।

উল্লেখ্য, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved by Daily Morning Herald - 2024-25
Theme Designed BY Kh Raad ( Frilix Group )