1. babuibasa@gmail.com : dmh :
  2. ziamizandu@yahoo.com : Zia Mizan : Zia Mizan
  3. remarkmc@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. mimmahmud@gmail.com : News Desk : News Desk
February 4, 2026, 12:45 am

প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ ফারুক হাসানের

DMH Desk
  • Update Time : Sunday, January 25, 2026,
  • 59 Time View
প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ ফারুক হাসানের

গতকাল শনিবার ঠাকুরগাঁও-২ আসনের জন্য নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদ, গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

এ বিষয়ে ফারুক হাসান বলেন, আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজারে টহলরত অবস্থায় ২/১ টি রঙিন পোস্টার চোখে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন যে পোস্টার দেখিয়ে জরিমানা করা হয়েছে এগুলো ১ বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টার, কোন ভোট চাওয়ার বিষয়ে পোস্টার ছিলোনা।

এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টারের কারনে প্রশাসন জরিমানা করতে পারেন কি না প্রশ্ন তুলেন ফারুক হাসান।
তিনি আরো বলেন, ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি জামায়াতে ইসলামীর প্রার্থীদেরও রঙিন পোস্টার আছে, অথচ তাদেরকে কোন জরিমানা করা হয়নি।

গতকাল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ট্রাক এবং বাস নিয়ে উচ্চ শব্দকরে ঠাকুরগাঁও জেলায় জামায়াতে ইসলামীর আমিরের সমাবেশে উপস্থিত হয়েছেন, প্রশাসন সামনে থাকলেও এ বিষয়ে কোন একশন নেননি।

প্রশাসনের এহেন পক্ষপাত মূলক আচরণের তীব্র প্রতিবাদ জানান ঠাকুরগাঁও-২ আসনের ট্রাক মার্কার প্রার্থী ফারুক হাসান।
তিনি বলেন, এভাবে চলতে থাকলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved by Daily Morning Herald - 2024-25
Theme Designed BY Kh Raad ( Frilix Group )