1. babuibasa@gmail.com : dmh :
  2. ziamizandu@yahoo.com : Zia Mizan : Zia Mizan
  3. remarkmc@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. mimmahmud@gmail.com : News Desk : News Desk
March 22, 2026, 8:03 pm

২৪ ক্যারেট সোনা যুক্ত নতুন বিউটি সোপ বাজারে আনলো রিমার্কের লিলি

DMH Desk
  • Update Time : Wednesday, March 18, 2026,
  • 35 Time View
২৪ ক্যারেট সোনা যুক্ত নতুন বিউটি সোপ বাজারে আনলো রিমার্কের লিলি

বাংলাদেশে প্রথমবারের মত গোল্ড সোপ নিয়ে এসেছে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ‍্যফিলিয়েটেড রিমার্ক এইচ বি লিমিটেড। ২৪ ক‍্যরেট সোনাযুক্ত এই প্রিমিয়াম সাবান এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে।

জানা যায়- অভিজাত রূপচর্চায় সোনা সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন মিশরীয়, চৈনিক ও ভারতের রাজকীয় নারীরা ত্বককে উজ্জ্বল ও কোমল দেখাতে খাঁটি সোনার ফেসমাস্ক ও সোনার গুঁড়া ব্যবহার করতেন বলে ইতিহাসে পাওয়া যায়।

আধুনিক রুপচর্চাতেও সোনার কদর কম নয়। ডিওর, লা প্রেইরি ও গারল্যাঁ-এর মত বিলাসবহুল আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডগুলোর ২৪ ক্যারেট গোল্ড ইনফিজড পণ্যের দাম ও চাহিদা দুটোই আকাশচুম্বী। সেই চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশের বাজারে ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে আনছে বাংলাদেশের শীর্ষ এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি। জনপ্রিয় কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির এই ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপটি ত্বকে সোনালি আভা ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

লিলি গোল্ড সোপ-এর ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্স ত্বকের দীপ্তি বাড়াতে সহায়তা করে। এর সঙ্গে থাকা আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড ত্বকের রং উজ্জ্বল ও করে ত্বকের দাগ দূর করতে কাজ করে। এছাড়া প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড ত্বককে পুষ্টি জোগায় এবং ভিটামিন সি (অ্যাসকরবিক অ্যাসিড) ও ভিটামিন ই (টোকোফেরল) ও পিনাট অয়েল ত্বককে সুরক্ষা দিয়ে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে।

ঈদের আগেই বাজারে আনা লিলি প্রিমিয়াম গোল্ড সোপ বর্তমানে দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের দেশজুড়ে ১৫০টির বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।

রিমার্ক এইচবি-এর পার্সোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন “রূপচর্চায় নতুন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আমরা লিলির ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে আনছি। সোনার ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চা থেকে অনুপ্রাণিত হয়ে এই পণ্যটি তৈরি করা হয়েছে, যা ত্বকের যত্নে উজ্জ্বলতা ও মসৃণতার অনুভূতি দিতে সহায়তা করবে।”

বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডাঃ শারমিনা হক বলেন, “এই নতুন সংযোজন বাংলাদেশের বিউটি কেয়ার বাজারে প্রিমিয়াম পণ্যের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।তিনি বলেন, রিমার্কের ইনোভেটিভ কাজগুলোর প্রশংসা করতেই হয় । কারণ এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের ক্রেতাদের পরিচিত করে তুলেছে । লিলি গোল্ড সোপ এই উদ্যোগের সর্বশেষ সংযোজন ।”

রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করছে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বিতরণব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে নিজেদের অবস্থান ক্রমেই শক্তিশালী করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিশ্বমানের হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved by Daily Morning Herald - 2024-25
Theme Designed BY Kh Raad ( Frilix Group )