1. babuibasa@gmail.com : dmh :
  2. ziamizandu@yahoo.com : Zia Mizan : Zia Mizan
  3. remarkmc@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. mimmahmud@gmail.com : News Desk : News Desk
April 7, 2026, 12:56 am

হারল্যান স্টোরে শপিং করলেই গোল্ড জেতার সুযোগ

DMH Desk
  • Update Time : Wednesday, February 18, 2026,
  • 256 Time View
হারল্যান স্টোরে শপিং করলেই গোল্ড জেতার সুযোগ

রাজধানীর যমুনা ফিউচার পার্কে হারল্যান স্টোরের আউটলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এবারের বিশেষ ঈদ ক্যাম্পেইন। জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর মেহরিন খ্যাত অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল ক্যাম্পেইনটির শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল বারিশা হক এবং শিশুশিল্পী ও নাট্যাভিনেত্রী অতিথি ইসরাত। এছাড়াও, উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী শুরু করেছে ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ অফার। বর্তমান বাজারে যখন স্বর্ণের দাম আকাশছোঁয়া, ঠিক তখনই হারল্যান স্টোরের যেকোনো আউটলেট থেকে মাত্র ১০০০ টাকার পণ্য কেনাকাটা করে গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় গোল্ড সেট এবং গোল্ড ইনফিউজড লিমিটেড এডিশন স্কিন কেয়ার পণ্য। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে মোট ৪টি আকর্ষণীয় গোল্ড সেট জিতে নেওয়ার সুযোগ থাকছে। এছাড়াও, প্রতিবার কেনাকাটায় থাকছে নিশ্চিত গিফট কুপন।

উৎসব মানেই হারল্যান স্টোরের বিশেষ চমক। এর আগে ‘অথেনটিক বিউটি কার্নিভাল’, ‘লাখ টাকায় লাইফ সাজাই’ এবং ‘ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’-এর মতো সফল ক্যাম্পেইনের পর এবার গোল্ড জেতার এই অনন্য সুযোগ নিয়ে এসেছে হারল্যান স্টোর। নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন, হারল্যানসহ বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের সমাহারে সাজানো হয়েছে এই অফার। চাঁদ রাত পর্যন্ত সারা দেশের ১৫০টিরও বেশি আউটলেটে একযোগে চলবে এই ক্যাম্পেইনটি।

উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী কেয়া পায়েল বলেন, “হারল্যান স্টোর মানেই নিত্যনতুন চমক। প্রতিটি উৎসবে তারা গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার নিয়ে আসে। ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ অফারটি এবার গ্রাহকদের জন্য বড় সারপ্রাইজ। এমন একটি দারুণ ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।”

হারল্যান কর্তৃপক্ষ জানায়, “আমরা সবসময় গ্রাহকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে চাই। এরই ধারাবাহিকতায় এবার গোল্ড সেট এবং গোল্ড ইনফিউজড স্কিন কেয়ার পণ্য উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, বরাবরের মতো এবারও গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাব।”

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved by Daily Morning Herald - 2024-25
Theme Designed BY Kh Raad ( Frilix Group )