1. babuibasa@gmail.com : dmh :
  2. ziamizandu@yahoo.com : Zia Mizan : Zia Mizan
  3. remarkmc@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. mimmahmud@gmail.com : News Desk : News Desk
February 4, 2026, 12:44 am

জুলুমবাজ কিশোর গ্যাং মাদকমুক্ত ঢাকা ১৮ গড়বো : এসএম জাহাঙ্গীর

Staff Reporter
  • Update Time : Saturday, January 24, 2026,
  • 71 Time View
জুলুমবাজ কিশোর গ্যাং মাদকমুক্ত ঢাকা ১৮ গড়বো : এসএম জাহাঙ্গীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন জুলুমবাজ চাঁদাবাজ কিশোর গ্যাং মাদকমুক্ত ঢাকা ১৮ গড়বো।
আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে বিভিন্ন কল্যাণ সমিতি, মসজিদ কমিটি, সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ঢাকা ১৮ আসন এলাকা একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবো।

বিএনপি করতে হলে কোন প্রকার অপরাধে জড়ানো যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা সংশোধন হয়ে যান। সংশোধন না হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অন্যায় করে আয় করে সংসার চালালে আপনার সন্তানও ভালো হবে না। ন্যায়ের পথে সবাই থাকবেন।
পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। আগামী ১২ ফেব্রুয়ারী আপনারা কেন্দ্রে যাবেন ভোট দিবেন।

আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতেই বিগত ১৭ বছর যাবত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। ২৪ এর জুলাইয়ে আমাদের সকলের আন্দোলনের ফলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের আন্দোলনে যারা অংশ গ্রহণ করেছেন তাদের সকলকেই মূল্যায়ন করা হবে। আমি ঢাকা ১৮ আসনে নির্বাচিত হলে এই এলাকায় একটি সরকারি বিশেষায়িত হাসপাতাল এবং পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্বক চেষ্টা করে যাবো। সেবা প্রতিষ্ঠান গুলো সঠিক ভাবে সেবা দিতে পারছে না, সেবা প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করবো।

আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে ঢাকা ১৮ আসনের একজন সেবক হিসেবে থাকবো সব সময় ইনশাআল্লাহ।

আজ শনিবার বেলা ১১ টায় রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টর উত্তরা স্কয়ার প্রাঙ্গণে ৩য় দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, উত্তরের সদস্য আলাউদ্দিন সরকার টিপু,সেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, উত্তরা পশ্চিম থানা বিএনপির আজমল হুদা মিঠু, আব্দুস সালাম, আলাউদ্দিন আহমেদ, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, আওলাদ হোসেন, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ, রিপন হাসান খন্দকার, আলমাছ আলী, চান মিয়া বেপারী, এবি সিদ্দিক, বৃহত্তর উত্তরা থানার সাবেক বিএনপি নেতা শাহাবুদ্দিন সাগর, সাবেক যুবদল নেতা মনোয়ারুল ইসলাম তিতাস সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উত্তরা পশ্চিম থানা এলাকা, ডিএনসিসির ৫১ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করার সময় স্থানীয় বাসা বাড়ীর বাড়ান্দা থেকে বায়োবৃদ্ধ নারী পুরুষ, তরুণ তরুণী এবং ছোট ছোট শিক্ষার্থীরা ধানের শীষ ধানের শীষ স্লোগান দিতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved by Daily Morning Herald - 2024-25
Theme Designed BY Kh Raad ( Frilix Group )