1. babuibasa@gmail.com : dmh :
  2. ziamizandu@yahoo.com : Zia Mizan : Zia Mizan
  3. remarkmc@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. mimmahmud@gmail.com : News Desk : News Desk
February 20, 2026, 10:28 pm

মন্ত্রীসভায় যাচ্ছেন যারা..

Staff Reporter
  • Update Time : Tuesday, February 17, 2026,
  • 14 Time View
মন্ত্রীসভায় যাচ্ছেন যারা..

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতা ডাক পেয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয় (Subject) বিস্তারিত তথ্য (Details)
শপথের তারিখ ও সময় ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার); বিকেল ৪টা।
স্থান (Venue) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা।
শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সংসদীয় দলের নেতা তারেক রহমান (বিএনপি চেয়ারম্যান)।
সম্প্রচার ব্যবস্থা ৬৪ জেলায় এবং ঢাকার ২০টি স্থানে বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার।
নিরাপত্তা ও ট্রাফিক ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ; মানিক মিয়া এভিনিউতে যান চলাচল সীমিত।

মন্ত্রী হওয়ার জন্য যারা ডাক পেয়েছেন তারা হলেন-

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রাই চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম, শেখ রবিউল আলম।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি মানিক মিয়া এভিনিউসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ৬৪ জেলায় বড় স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকার ২০টি স্থানে এলইডি স্ক্রিনে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।

এর আগে সকাল সোয়া ১১টায় বিএনপির সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে শপথ নিয়েছেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথ নেয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন। এরপর বৈঠকে বসেন তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ: সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা (২০২৬)

সিরিয়াল সদস্যের নাম (Name of the Members) পদমর্যাদা (Designation)
তারেক রহমান প্রধানমন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ণ মন্ত্রী
আমীর খসরু মাহমুদ চৌধুরী
সালাহ উদ্দিন আহমদ
ইকবাল হাসান মাহমুদ টুকু
হাফিজ উদ্দিন আহমেদ
এজেড এম জাহিদ হোসেন
খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
আবদুল আওয়াল মিন্টু
১০ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
১১ মিজানুর রহমান মিনু
১২ নিতাই রাই চৌধুরী
১৩ খন্দকার আবদুল মুক্তাদির
১৪ আরিফুল হক চৌধুরী
১৫ জহির উদ্দিন স্বপন
১৬ আমিনুর রশিদ (টেকনোক্র্যাট)
১৭ আফরোজা খানম রিতা
১৮ শহীদউদ্দিন চৌধুরী এ্যানী
১৯ আসাদুল হাবীব দুলু
২০ মো. আসাদুজ্জামান
২১ জাকারিয়া তাহের সুমন
২২ দিপন দেওয়ান
২৩ আ ন ম এহসানুল হক মিলন
২৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল
২৫ ফরিদ মাহবুব আনাম
২৬ শেখ রবিউল আলম
২৭ এম রাশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী
২৮ অনিন্দ্য ইসলাম অমিত
২৯ শরীফুল আলম
৩০ ফরহাদ হোসেন আজাদ
৩১ শামা ওবায়েদ
৩২ সুলতান সালাহউদ্দিন টুকু
৩৩ ব্যারিস্টার কায়সার কামাল
৩৪ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
৩৫ হাবিবুর রশিদ হাবিব
৩৬ রাজিব আহসান
৩৭ আব্দুল বারি
৩৮ মীর শাহে আলম
৩৯ মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি
৪০ ইশরাক হোসেন
৪১ ফারজানা শারমিন পুতুল
৪২ শেখ ফরিদুল ইসলাম
৪৩ নুরুল হক নুর
৪৪ ইয়াসের খান চৌধুরী
৪৫ এম ইকবাল হোসেন
৪৬ এম এ মুহিত
৪৭ আহমেদ সোহেল মঞ্জুর
৪৮ ববি হাজ্জাজ
৪৯ আলী নেওয়াজ খৈয়াম
৫০ আমিনুল হক (টেকনোক্র্যাট)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved by Daily Morning Herald - 2024-25
Theme Designed BY Kh Raad ( Frilix Group )