আসন্ন রমজানের ঈদকে ঘিরে দেশের কসমেটিকস বাজারে চাহিদার শীর্ষে উঠে এসেছে নিওর ও লিলি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর প্রসাধনী দোকান ও অনলাইন প্ল্যাটফর্ম ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
এবার রোজায় আগে ভাগেই ঈদের কেনাকাটায় বাড়তি ভিড় দেখা গেছে বিপণিবিতান ও মার্কেটগুলোতে। পোশাকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ব্যবসায়ীরা জানান, তরুণী ও কর্মজীবী নারীদের মধ্যে কালার কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা সবচেয়ে বেশি।
রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও গাউছিয়া মার্কেটের একাধিক বিক্রেতা জানান,গত বছরের তুলনায় এ বছর ঈদে কসমেটিকস বিক্রি প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। গাউছিয়া মার্কেটের মাহা কসমেটিকসের বিক্রেতা জানান, এবার ব্র্যান্ডের কসমেটিকসে চাহিদা ভালো। বিশেষ করে নিওর ও লিলি ব্র্যান্ডের ফাউন্ডেশন, লিপস্টিক, কমপ্যাক্ট পাউডার ও স্কিন সিরাম ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে।
ঈদে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে লিপস্টিকসহ বিভিন্ন প্রসাধনী কিনতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এসেছেন দুই বান্ধবী হিয়া ও নুবাইদা। নিওরের কসমেটিক তাদের পছন্দে সেরা। তাছাড়া লিলির ফেস ওয়াশ ও শাওয়ার জেল নিয়েছেন নিজেদের জন্য।
নিউ মার্কেটে কসমেটিকস কিনতে আসা বিশ্ববিদ্যালয় ছাত্রী আনজুম জানান, গরম ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘস্থায়ী মেকআপের জন্য তারা ম্যাট ফিনিশ পণ্য বেশি পছন্দ করছেন। নিওর ও লিলির ম্যাট লিপস্টিক ও ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন এ ক্ষেত্রে ইতিবাচক সাড়া ফেলেছে।
নিওরের চীফ বিজনেস অফিসার রাশেদুল ইসলাম বলেন,‘ব্র্যান্ডের প্রতিটি পণ্যই সাশ্রয়ী মূল্য, ত্বকের উপযোগীতায় উচ্চতর গবেষণা ও ফর্মুলেশন দিয়ে তৈরি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেরা কোম্পানিগুলোর কাছ থেকে কাঁচামাল এনে দেশেই তৈরি হচ্ছে এসব পণ্য। যা ক্রমেই ক্রেতাদের মাঝে আস্থা ও নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে নিওরকে।’
লিলি ব্র্যান্ডের প্রধান কর্মকর্তা আবির আদনান জানান, অত্যাধুনিক কার্যকরী মানের পণ্য ও সাশ্রয়ী দামের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা এই তিন কারণে লিলি ব্র্যান্ড জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। দেশীয় উৎপাদন হওয়ায় দাম তুলনামূলক কম এবং সহজলভ্যতাও বেশি।
শুধু অফলাইন মার্কেট নয়, ই-কমার্স প্ল্যাটফর্ম ও ফেসবুকভিত্তিক অনলাইন শপেও এই দুই ব্র্যান্ডের চাহিদা লক্ষণীয়। কুরিয়ার সার্ভিস সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে কসমেটিকস ডেলিভারির অর্ডার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
একটি অনলাইন বিউটি স্টোরের উদ্যোক্তা বলেন, ‘ঈদের আগে শেষ দশ দিনে আমাদের বিক্রি দ্বিগুণ হয়েছে। নিওর ও লিলির স্কিন কেয়ার সবচেয়ে বেশি অর্ডার পাচ্ছেন।’
চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নকল পণ্যের ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করছেন ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা। তারা অফিসিয়াল হারল্যান স্টোর, অনুমোদিত বিক্রেতা বা বিশ্বস্ত অনলাইন পেজ থেকে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন।
এই খাতের বাণিজ্য সংগঠন এএসবিএমইবি সভাপতি আশরাফুল আম্বিয়া বলেন, ‘দেশের কসমেটিকস শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্থানীয় ব্র্যান্ডগুলোর মানোন্নয়ন ও আধুনিক বিপণন কৌশল বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ঈদকে কেন্দ্র করে যে বিক্রির জোয়ার তৈরি হয়েছে, তা ভবিষ্যতে দেশীয় কসমেটিকস শিল্পের জন্য বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে।’
সব মিলিয়ে, এবারের ঈদে সাজসজ্জার বাজারে ক্রেতাদের আস্থার কেন্দ্রে রয়েছে নিওর ও লিলি এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।ব্র্যান্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিওর ও লিলি ব্র্যান্ডের পণ্যগুলো উচ্চতর গবেষণা ও ফর্মুলেশন দিয়ে তৈরি এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেরা কোম্পানিগুলো থেকে কাঁচামাল এনে দেশেই উৎপাদন করা হচ্ছে। এতে করে ক্রেতারা বিশ্বমানের পণ্য পাচ্ছেন সাশ্রয়ী দামে।
Editor & Publisher: Ziaul Hoq Mizan
Address : 3/2 Outer Circular Road (4th Floor), Rajarbag, Dhaka, Bangladesh
© All rights reserved by Daily Morning Herald - 2024-25